পটুয়াখালী প্রতিনিধি।। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ আর ঈদের এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার লক্ষে ঈদ উল আযাহা উপলক্ষে সারাদেশের ন্যায় পটুয়াখালীর দশমিনায় ৩ হাজার ৯৮৫ জন দরিদ্র, অসহায় ও ছিন্যমূল পিছিয়ে পড়া পরিবারের মাঝে প্রত্যেকে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার রনগোপালদী ইউনিয়ন পরিষদ এলাকায় এ ভিজিএফের চাল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও রনগোপালদী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মনিরুল হক, রনগোপালদী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাবু প্রকাশ চন্দ্র রায়, প্যালেন চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রুবেল হোসেন, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
এ সময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও রনগোপালদী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মনিরুল হক বলেন, পরিবার প্রতি ১০ কেজি হারে অত্যন্ত শান্তিপূর্ন এবং সুষ্ঠভাবে চাল বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন-চাল বিতরণে কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি।