👁 164 Views

পঞ্চগড় সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি নারী ও শিশু : সীমান্তে পতাকা বৈঠকে ফেরত

পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের সময় শিশু সহ এক নারীকে আটকের পর সীমান্তে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার রাতে সীমান্তের মেইন পিলার ৭৫১ হতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাইপাড়া এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।
পরে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দেয়া হয়।
পরে রাতেই আটককৃত নারী ও শিশুকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবির মাধুপাড়া ক্যাম্পের সদস্যরা। এঘটনায় রাতে বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার(২৩মে) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন,মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার ইমরান হোসেনের স্ত্রী বৃষ্টি খাতুন (২৫) ও তিন বছর বয়সী মেয়ে আয়েশা খাতুন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ওই নারী আগেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে তার মাইদুল শেখ নামে এক স্বামী আছে।
জানা গেছে তিনি তার কাছেই যাচ্ছিলেন। পরে বিএসএফ তাদের আটক করলে সীমান্তে পতাকা বৈঠকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের শুক্রবার রাতেই আমাদের কাছে হস্তান্তর করেছে। এঘটনায় থানায় বিজিবি পাসপোর্ট আইনে মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *