👁 140 Views

নেত্রকোণার আটপাড়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু 

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ  নেত্রকোণার আটপাড়ায় বজ্রপাতে সোলেমান মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,  আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের মাদল গ্রামের কাশেম মিয়ার ছেলে সোলেমান মিয়া আজ শুক্রবার (২২ মে) দুপুরে বৃষ্টিপাত শুরু হলে হাওর থেকে গরু আনতে যায়। গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ দৃশ্য দেখে আশপাশের স্থানীয় লোকজন সোলেমানকে উদ্ধার করে দ্রুত
নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে  মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ জুবায়দুল আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বজ্রপাতে
এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,  এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বজ্রপাতে নিহত যুবকের লাশ দাপন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে মৃতের পরিবারের কাছে তাৎক্ষণিক ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *