👁 331 Views

বগুড়ার শেরপুর রহমতপুর গ্রামের আব্দুর রশিদকে স্পিড খাওয়ায়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মেহেদি হাসান পলাশ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া, শেরপুর শাহবন্দেগি ইউনিয়ন রহমতপুর গ্রামে আব্দুর রশিদ অটো রিক্সা চালিয়ে জীবন-যাপন করতেন। আব্দুর রশিদের জীবন-যাপন করার একমাএ অবলম্বন অটো রিক্সাটি ছিনতাই হওয়াই নিঃস্ব হয়ে পড়েছেন আব্দুর রশিদের পরিবার।
ভুক্তভোগি আব্দুর রশিদ জানান প্রতিদিনের মতো জীবিকার তাগিদে (৭মে) বৃহস্পতিবার অটো রিক্সা নিয়ে বের হন তিনি এক পর্য়ায়ে ছিনতাইকারি দুইজন মহিলা ও দুইজন পুরুষ যাএি সেজে ধুনটমোড় এলাকা থেকে তার অটো রিক্সাতে উঠেন জামাল যাওয়ার উদ্দেশে এবং ২০০ টাকা ভাড়া আব্দুর রশিদ চাইলে ছিনতাইকারিরা বলেন তারা জামাল গিয়ে ঘন্টা খানেক দেরি করে আবারো তার অটো রিক্সাতে ফিরে আসবেন এতে তিনি কত টাকা নিবেন আব্দুর রশিদ ৫০০ টাকা চাইলে তা দিতে রাজি হন ছিনতাইকারিরা। জামাল বাজারে যাওয়ার পড়ে ছিনতাইকারিরা মুঠো ফোনে এক ব্যাক্তির সাথে কথা বলে রিক্সা চালক আব্দুর রশিদকে জানান এই বাজার না অন্য বাজার এমন করতে করতে তিন -চারটি বাজার পাড় করলে এক পর্য়ায়ে ধুনডার বাজারে নিয়ে দাড় করান আব্দুর রশিদকে। দুইজন মহিলাকে গাড়িতে রেখেই দুইজন পুরুষ অটো রিক্সা থেকে নেমে চারটি স্পিড এনে ছিনতাই কারিরা তিনটা করে খায় এবং আব্দুর রশিদকে একটা খেতে দেয় আব্দুর রশিদ একটার অর্থেক বোতল খেয়ে ভালো না লাগার কারণে ফেলে দেন এমন করতে করতে কমদপুর স্ট্যান্ড আসলে অটো রিক্সা চালক আব্দুর রশিদের কোনো কিছু খেয়াল নেই বলে তিনি জানান। তবে ভুক্তভোগি আব্দুর রশিদের ছোট ভাই শাহআলম বলেন বৃহস্পতিবার রাত ১১ঘটিকায় বগুড়া থেকে সিকোরিটি গার্ড ফোন দিয়ে বলেন অটো রিক্সা হারিয়ে পাগলের মতো রাস্তা দিয়ে হাটছেন আব্দুর রশিদ তাকে রেখে দেবো নাকি আপনারা আসবেন ভুক্তভোগির ভাইয়ের অনুরোধে আব্দুর রশিদকে সিএনজি করে শেরপুর বাসস্ট্যান্ড পাঠিয়ে দিলে সেখান থেকে নিয়ে আসে তাকে।তবে অটোটি এখনো পাওয়া যায়নিই এবং থানায় জিডি করবেন বলেও জানান ভোক্তভোগির ছোট ভাই। ভুক্তভোগির মা জানান তার ছেলের একমাএ অবলম্বন জীবন-যাপনের জন্য অটো রিক্সাটি, গরিব হওয়ার কারণে ঋণ করে গাড়িটি কিনেছে সে গাড়িটি যদি ফিরত না পায় তাহলে কিভাবে সংসার চালাবে এবং ঋণ পরিশোধ করবে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন অটো রিক্সাটি যেনো তাদের কাছে ফিরে দেবার ব্যাবস্থা করে এবং দোষিরা যেনো এমন আর কারো সাথে করতে না পারে সে জন্য প্রশানকে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগি পরিবার। তবে সাধারণ জনগন বলছেন আইন শৃঙ্খলার অবনতির কারণেই বগুড়া শেরপুরে অটো ছিনতাইয়ের ঘটনা বেশ কিছুদিন ধরে প্রতিনিয়ত ঘটছে সাধারণ মানুষের দাবি আইন শৃঙ্খলা বাহিনি এই বিষয়গুলোতে সর্তক হলেই এমন ঘটনা ঘটবে না বলে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *