👁 183 Views

সমাজের সর্বস্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষাখাতে বাজেট বৃদ্ধির দাবী

সোহেল সানী, পার্বতীপুরে (দিনাজপুর) প্রতিনিধি ; অবকাঠামোর উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি ও সবার শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করতে আগামী বাজেটে শিক্ষাখাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবী জানিয়েছেন বক্তারা। দেশের দরিদ্র শ্রেণীর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর সন্তানেরা অর্থাভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে অনেক পরিবারের সন্তানরা প্রাথমিক শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারলেও উচ্চ শিক্ষা অর্জনের আগেই তারা ঝরে পড়ছে। অন্যদিকে, মানসম্মত শিক্ষার প্রয়োজনে দক্ষ শিক্ষক গড়ে তুলতে প্রত্যেক শিক্ষককে বাধ্যতামুলক প্রশিক্ষণ প্রদান করতে হবে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২ টায় পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) ও গণস্বাক্ষরতা অভিযানের উদ্যোগে আয়োজিত শিক্ষা বিষয়ক গ্লোবাল এ্যাকশন সপ্তাহ-২০২৬ আলোচনা সভায় এসব দাবী জানান বক্তারা। পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পার্বতীপুর প্রেস ক্লাবের আহবায়ক অবসরপ্রাপ্ত অধ্যাপক আতাউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিভাষ চন্দ্র বর্মণ, প্রধান শিক্ষক আবু এহিয়া সরকার, আবু সালেহ সরকার, মাহমুদুর রহমান, জিবিকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শ্যামল কান্তি সিংহ রায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অভিভাবক, শিক্ষার্থী ও গণ মাধ্যমকর্মীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *