👁 401 Views

মাননীয় প্রধানমন্ত্রীর বগুড়া সফরকে কেন্দ্র করে বগুড়া–সিরাজগঞ্জ রেলপথে গতি, আগামী বছর থেকে দৃশ্যমান হবে নির্মাণকাজ।।

মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়া সিরাজগঞ্জ রেলপথ শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ২০ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান বগুড়ার বেশ কয়েকটি প্রকল্প  সফর করবেন এবং সেসব প্রকল্পের খোঁজখবর রাখবেন। ইতিমধ্যেই স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নিকট বগুড়ার উন্নয়নের বিষয়ে আলোচনা করেছেন। 

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন বগুড়া সিরাজগঞ্জ রেলপথ। বগুড়াকে সিটি কর্পোরেশনের রূপান্তরিত করা। বগুড়া বিমানবন্দরের প্লেনটি রানওয়ে নির্মাণ ও উন্নয়ন আন্তর্জাতিক মানের উঠানামার ব্যবস্থা করসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে রেখেছেন।

উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বগুড়া–সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্প।

দীর্ঘদিনের দাবি পূরণের পথে এগিয়ে চলা এই প্রকল্পটি এখন বাস্তব রূপ পেতে শুরু করেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নতুন আশাবাদ।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ভূমি অধিগ্রহণ কার্যক্রম বর্তমানে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিছু এলাকায় মাপজোক ও কাগজপত্র সংক্রান্ত জটিলতা থাকলেও তা দ্রুত সমাধান করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ধাপ সম্পন্ন হলেই পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।

প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বছর থেকেই এই রেলপথ প্রকল্পের দৃশ্যমান নির্মাণকাজ শুরু হবে। এতে করে এলাকায় ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে এবং প্রকল্পের অগ্রগতি সাধারণ মানুষের চোখে পড়তে শুরু করবে।

নতুন এই রেলপথ চালু হলে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। পণ্য পরিবহন হবে দ্রুত ও সাশ্রয়ী, যাত্রী চলাচল হবে সহজতর। পাশাপাশি শিল্পকারখানা স্থাপন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় অর্থনীতিবিদদের মতে, এই রেলপথ চালু হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চল, বিশেষ করে রাজধানী ঢাকার যোগাযোগ আরও সুদৃঢ় হবে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য সংযোগেও ইতিবাচক প্রভাব পড়বে এবং উত্তরবঙ্গের অর্থনীতি নতুন গতি পাবে।

রেলওয়ে বিভাগ জানিয়েছে, বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত এই নতুন রেললাইন আধুনিক মানদণ্ডে নির্মাণ করা হবে। এতে থাকবে উন্নত অবকাঠামো, সেতু, স্টেশন, সিগন্যালিং ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা, যা যাত্রী ও পণ্য পরিবহনকে আরও কার্যকর ও নিরাপদ করবে। উত্তরবঙ্গের অর্থনৈতিক চাকা সচল রাখতে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে এলাকাবাসী মনে করছেন।
সুত্র-সংবাদ প্রতিক্ষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *