👁 194 Views

ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদন্ড

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকদ্রব্য নিয়েন্ত্রণ আইনে ৯ জন কে ১৫ দিন করে বিনাশ্রম কারান্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৪ই এপ্রিল) রাত ৮ টার দিকে মাদক সেবনের অপরাধে ৯ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ রুবানা তানজিন প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারান্ড প্রদান করেন।

সন্ধ্যায় ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৌরসভার সাহেবগঞ্জ চম্পাতলী গ্রামের লালন সাহার বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বাংলা চোলাই মদ সেবন করার সময় তাদেরকে আটক করে।

আপর দিকে অভিযান পরিচালনা কালে বাড়ির মালিক লালন শাহা তার স্ত্রী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

একই দিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আটক করে, আটক কৃতরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রামের সোহান কুমার (১৮), রকি শীল (১৮), মেহেদী হাসান (১৮) একই উপজেলার কিশোর গাড়ি ইউনিয়নের ননিয়া পাড়া গ্রামের মোনারুল ইসলাম (২০), রিপন (২৯) সুজন মিয়া (২৫) মমিন খন্দকার (২৩) সবুজ মিয়া (২৭) এবং মাহাদীপুর গ্রামের মো.সালাম মিয়া (২৭)।ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মাদক বিরোধি অভিজান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *