👁 105 Views

নেত্রকোনায় বিআরটিসি বাসে সেবার মান উন্নয়ন, যাত্রী হয়রানি বন্ধের দাবীতে মানববন্ধন

 কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনা-ময়মনসিংহ রোডে বিআরটিসি দুতলা বাস চলাচলে যাত্রী সেবার মান উন্নয়ন, যাত্রী হয়রানি ও অনিয়ম দুর্নীতি বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় নাগড়া বিআরটিসি বাস কাউন্টারের সামনে সচেতন নাগরিক ও ছাত্র সমাজ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন
ময়মনসিংহ মহানগর রেড জুলাই এর এডমিন, আকাশ অভি, মোহাম্মদ রাব্বী, ছাত্রী মম, অর্পন, পূর্ণ, সাম্য, স্বপ্ন ও শফিক।

রেড জুলাই এর এডমিন আকাশ অভি বলেন, নেত্রকোনা ময়মনসিংহ রোডে চলাচলকারী বিআরটিসি দুতলা বাসে সাম্প্রতিক সময়ে যাত্রী হয়রানি, অনিয়মিত সময়সূচী, মাঝ পথে যাত্রী উঠা নামা সংক্রান্ত সমস্যা এবং সেবার মানে অবনতি পরিলক্ষিত হচ্ছে। ফলে শিক্ষার্থী, চাকুরীজীবী ও সাধারণ যাত্রীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছে। বাস ম্যানেজারের নানা অনিয়ম, দুর্নীতি ও তদারকির ঘাটতির কারনে সেই মান বজায় থাকছে না।

ফলে বিআরটিসি বাস সমুহ সময় নিষ্ট সেবা প্রদান চরম ভাবে ব্যহত হচ্ছে।

মানববন্ধনে বিআরটিসি বাস সুপারভাইজার মোহাম্মদ রাব্বি বলেন, বিআরটিসি ময়মনসিংহ বাস ডিপো নানা অনিয়ম ও দূর্নীতিতে জর্জরিত। ম্যানেজার এনামুল হক কোন নিয়ম কানুন না মেনে ডিপো চালাচ্ছেন ইচ্ছামতো। তার খুঁটিতে নাকি অনেক জোর। তাই ম্যানেজার হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সাবেক বিআরটিসির চেয়ারম্যানকে মোটা টাকা ঘুষ দিয়ে ম্যানেজার হয়েছে। ম্যানেজার ক্ষমতার দাপট দেখিয়ে অন্যান্য স্টাফের সাথে দুর্ব্যবহার করে আসছে, ফলে আমরা ভয়ে কেউ মুখ খুলতে পারি না। মানববন্ধনে বক্তারা দূর্নীতিবাজ ম্যানেজার এনামুল হকের অপসারন দাবী করেন।
পরে মানববন্ধন কারী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *