👁 364 Views

সেনবাগে এ্যাম্বুরেন্সের ধাক্কায় ব্যবসাযী নিহত

 জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,  নোয়াখালী প্রতিনিধি নোয়াখালী সেনবাগ দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কা মোহাম্মদ ইয়াসিন (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার দুপুর  সোয়া ১ টার দিকে নোয়াখালী – ফেনী  মহাসড়কের ছমির মুন্সির হাট বাজার সংলগ্ন আজিজপুর পোলের গোড়া নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটেছে।
 নিহত মোহাম্মদ ইয়াসিন আজিজপুর পোলের গোড়ায় হোটেল ব্যবসা করতেন।  তার বাড়ি বেগমগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামে। সে ওই গ্রামের বক্স আলী বাড়ির মোঃ ছিদ্দিক উল্লাহ ছেলে।
স্থানীয়রা জানান, ব্যবসায়ী মোঃ  ইয়াসিন বুধবার ১ এপ্রিল  দুপুরে দোকান ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা গুলো রাস্তার উত্তর পাশ্বের পার্শ্ববর্তী খালে পেলে দোকানে ফেরার পথে ফেনী নোয়াখালী মহাসড়কের আজিজপুর পোলের গোড়ায় ইউটানের মাঝ খানে এসে দাড়ান।  এ সময় নোয়াখালী থেকে ফেনী অভিমুখী একটি দ্রুতগতির এ্যাম্বুলেন্স তাকে স্বজোরে ধাক্কা দেয়। এ সময় এ্যাম্বুলেন্সের ধাক্কায় সে সড়ক থেকে সিটকে বহুদুরে গিয়ে পড়ে গুরুতর আহত হন।
 এ সময় স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে  নোয়াখালী জেলার হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরর চিকিৎসক  তাকে  মৃত ঘোষণা করে।
 মৃত্যু কালে  ইয়াসিন  স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়রা ঘাতক অ্যাম্বুলেন্সটিকে আটক করেছে।  এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল বাশার জানান,বিষয়টি কেউ থানায় অবহিত করেনী।
#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *