👁 427 Views

শার্শা উপজেলা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শার্শা (যশোর) সংবাদদাতা: যশোরের শার্শা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর’র আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই স্লোগান নিয়ে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা চত্বরে দিবসটি উদযাপন উপলক্ষে এক র‌্যালী অনুষ্ঠিত। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস.এম. শাখির উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা বিষয়ক মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ও শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান অনুপম প্রমুখ।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *