👁 77 Views

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার আয়োজনে ঐতিহাসিক বদর যুদ্ধের বিজয় ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার আয়োজনে ঐতিহাসিক বদর যুদ্ধের বিজয় ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার সভাপতি মুফতি ফয়সাল রশিদী এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি মনোবিজ্ঞানী মোস্তফা কামাল, সহসভাপতি মিজানুর রহমান, পৌর ওলামাদলের সভাপতি হাফেজ মাওলানা ফেরদৌস ওয়াহিদ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিরল পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আরমান আলী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার নেতা মুফতি আবু বকর, হাফেজ মঞ্জুরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ ওমর ফারুক, হাফেজ ফরিদুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার সভাপতি মুফতি ফয়সাল রশিদী।

প্রধান অতিথি’র বক্তব্যে আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, ভোটের মাঠে আপনারা প্রমাণ করে দিয়েছেন কোনটা ইসলামের দল আর কোনটা মুনাফেকের দল। আপনারা সঠিক আলোচনা ও ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করায় অন্ততঃপক্ষে যারা একটু কম বুঝতো বা না জেনে শোনা কথার উপর নির্ভর করতো তাদেরকে সচেতন করা সম্ভব হয়েছে। তাই ইসলামের পথে যে কোন কাজে আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা ন্যায় পথে থেকে সমাজে প্রকৃত তথ্য ও ইসলামের বার্তা প্রচার করে চলবেন। আমরা দেশটাকে সুন্দরভাবে গড়বো ইনশাআল্লাহ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *