👁 347 Views

ঘোড়াঘাটে পৌর বিএনপির উদ্দোগে দোয়া-ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

 

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বি এন পির উদ্দোগে দোয়া ও ইফতার মাহফিল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ) সন্ধায় পৌরসভার দক্ষিন জয়দেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি আব্দুর সাত্তার মিলনের সভাপতিত্বে- বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মি, মোঃ ফরিদ মিয়া, মুক্তার হোসেন, আবুল কালাম আজাদ ও যুবদলের সদস্য সচিব সজিবসহ আরো অনেকে।

দোয়া ও ইফতার মাহফিলটি পরিচালনা করেন, ঘোড়াঘাট কেন্দ্রিয় থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মৌওলানা ফরিদ দেশ ও জাতির উদ্দেশে দোয়া কামনা করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *