👁 321 Views

বাঘায় দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট,-জরিমানা ৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখতে রাজশাহীর বাঘায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
 রোববার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা(ইউএনও) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা।
অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের  মূল্যতালিকা সংরক্ষণ না করার  অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ধারায় ২টি এবং   ঔষধ ও কমমেটিকস  আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ১টি মামলায় মোট ৩ জন দোকানীকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা(ইউএনও) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার অভিযানে  রেদওয়ানল্লাহ ফার্মেসীকে ৫ হাজার ও বাদশা খাদ্যভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা  হাফিজুর স্টোরকে ৩ হাজার জরিমান করেন।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  থানা পুলিশ-এর একটি টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করে।
চাহিদা অনুযায়ী ভবিষ্যতেও বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা(ইউএনও) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *