👁 311 Views

নাটোরে অগ্নিকান্ডে কৃষকের বসতবাড়ি ও গবাদি পশু পুড়ে ছাই

নাটোর প্রতিনিধি   নাটোরে অগ্নিকান্ডে এক কৃষকের বসতবাড়ি  ও গবাদি পশু সহ সকল মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নাটোর সদরের ডালসড়ক সংলগ্ন পূর্ব ঢাকোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, গরু, ছাগলসহ বাড়ির সাতটি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষক জাকির হোসেন জানান, রাতে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তারা সবাই ঘর থেকে বের হয়ে চিৎকার করতে থাকেন। পরে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেয়াসহ সবাই সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই তিনটি গরু, ৭টি ছাগল, নগদ আড়াই লাখ টাকা, স্বর্ণালঙ্কার, টিভি, ফ্রিজ, খাটসহ সাতটি টিনসেড ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। গোয়ালঘর থেকেই আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *