👁 431 Views

সিরাজগঞ্জে ১১৮ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি  গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি  ;  সিরাজগঞ্জে ১১৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।  র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী  পুলিশ সুপার উসমান গনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে র‌্যাব-১২’র ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সয়দাবাদ মোড় সংলগ্ন সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে’’ এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক পরিবহনকালে ১১৮ বোতল ফেন্সিডিলসহ মোঃ মনির হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মনির হোসেন বগুড়া জেলার ধুনট থানার উত্তর শহরা বাড়ি গ্রামের আবু সাইদ এর ছেলে। এসময় তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে মোটরসাইকেলযোগে বহন করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *