👁 251 Views

দিনাজপুর-৬ আসনে পূর্ন মন্ত্রী  অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

ঘোড়াঘাট, প্রতিনিধি, ১২ই ফেব্রুয়ারী ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ দিনাজপুর-৬ আসন (ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগন্জ ও বিরামপুর) নির্বাচন অনুষ্ঠিত হয়, এতে বাংলাদেশের তিন বারের নির্বাচিত জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) স্বাধীনতার পর এই প্রথম দিনাজপুরের মানুষ মন্ত্রিত্বের স্বাদ পেল। প্রথমবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েই সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুটি গুরত্বপূর্ন মন্ত্রনালয়ের বর্তমান দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক তিনি হলেন দিনাজপুর ৬ আসনের কৃতি সন্তান,  অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দলীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তার মন্ত্রী সভায় চার উপজেলার এলাকাবাসীর  প্রত্যাশা, সংসদ সদস্য ও মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এলাকার উন্নয় করনে বলে আশা করছেণ। ঢাকার জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। স্বাধীনতার পর এই প্রথম দিনাজপুরের মানুষ মন্ত্রিত্বের স্বাদ পেল বলে স্থানীয়দের অভিমত। ডা. জাহিদ হোসেন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর চার উপজেলায় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়। দিনাজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ মনে করছেন, এ নিয়োগের মাধ্যমে জেলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে এবং দীর্ঘদিনের অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *