
আরিফুল ইসলাম মহিন,পার্বত্য প্রতিনিধি: পার্বত্য অঞ্চলে মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়িতে অসুস্থ ফুল্ট্রি ত্রিপুরার চিকিৎসার জন্য ৪ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন আলুটিলা আর্মি ক্যাম্পের পক্ষ থেকে সাতপরিবার পাড়ার বাসিন্দা ফুল্ট্রি ত্রিপুরার হাতে এ সহায়তা প্রদান করা হয়।
স্থানীয় পর্যায়ে অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক এ সহায়তা ফুল্ট্রি ত্রিপুরার চিকিৎসায় কিছুটা হলেও সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক সুদৃঢ় করতে কাজ করছে সেনাবাহিনী।