👁 299 Views

মধুখালী পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নান্নু গ্রেফতার

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর)প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬খ্রি. সোমবার :
ফরিদপুরের মধুখালী থানা পুলিশ ২৩ নভেম্বর ২০২৬খ্রি. সোমবার বেলা ৩টায় অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতাকে আটক করেছে। তিনি হলেন উপজেলা সদরে অবস্থিত মধুখালী পৌর সভার ১নং ওয়ার্ড আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান নান্নু। মধুখালী থানার এস আই মোক্তার এর নেতৃত্বে বেলা তিনটার দিকে নান্নুকে বৈকন্ঠপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করেন।
মধুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান নান্নুকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।