👁 563 Views

বদলগাছীতে টানা গুড়ি গুড়ি বৃষ্টিতে

ইট ভাটা মালিকদের ক্ষতিসহ মাঠে পাকা আমণ ধান ব্যাপক ক্ষতি

বদলগাছী নওগাঁ সংবাদাতা এনামুল কবীর এনামঃ বদলগাছীতে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইট ভাটা মালিকদের মাথায় হাত,মাঠে পাকা আমণ ধান নিয়ে কৃষকের চোখে জল।সরেজমিনে ঘুরে দেখা যায় উপজেলার ইট ভাটাগুলোতে কার্তিক মাসের শুরুতেই চলছিল ইট কাটা সহ ইট শুকানো শ্রমিকদের রমরমা কাজ চলছিল।টানা কয়েক দিনের আবহাওয়া এ সময় টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাঠে রাখা লাখ লাখ কাঁচা ইট ভিজে নষ্ট হয়েছে। অনেক ভাটায় কাঁচা ইটের খামাল ধসে পড়েছে। ফলে শ্রমিকদের অতিরিক্ত পারিশ্রমিক ও উৎপাদন ব্যায় বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভাটার মালিকদের মতে, শীত মৌসুমে শুরুতেই ইট উৎপাদনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে আবহাওয়া অনুকূলে থাকলে কাঁচা ইট দ্রুত শুকিয়ে পোড়ানোর উপযোগী হয়। কিন্তু মৌসুমের শুরুতেই বৃষ্টির কারণে উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটে গেলো। এতে নির্ধারিত সময়ে ইট সরবরাহ করা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বদলগাছী উপজেলার ২৪/২৫টি ইট ভাটায়।

ভাটা ব্যবসায়ী সুএে জানা যায় , ইট তৈরির কাঁচা মাটি,খলিয়ানের নষ্ট ইট গুলো সরানো শ্রমিকের মজুরি, জ্বালানি তেলের দাম ও পরিবহন খরচসহ বিভিন্ন ব্যায় ইতিমধ্যেই আনেক গুন বেড়েছে। এর মধ্যে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হওয়ায় নতুন করে আর্থিক চাপ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত ইট পুনরায় তৈরি করতে গেলে বাড়তি খরচের পাশাপাশি খলিয়ান পরিস্কারে ব্যায় হবে।

শীতের শুরুতে এমন বৃষ্টিপাত ইটভাটা শিল্পের জন্য বাড়তি খরচের সৃষ্টি করেছে। আবহাওয়া অনুকূলে না থাকলে উৎপাদন ও সরবরাহে আরও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ইটভাটার মালিকগন।

উক্ত বিষয়ে আলফা ব্রিকসের পরিচালক ও উপজেলা ভাটা মালিক সমিতির সভাপতি প্রভাষক এনামুল হক এর কাছে কয়টি ভাটায় কাজ চলছে এবং প্রতিটি ভাটার ক্ষতি কি পরিমাণ জানতে চাইলে তিনি বলেন,২৪/ ২৫ টি ভাটায় কাজ শুরু করেছে। এবং তাদের এই বৈরী আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির কারনে প্রতিটি ভাটায় ১৫/২০ লাখ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি সাধন হতে পারে ।সভাপতি আরও জানান সকল ভাটা মিলে প্রায় ৪ কোটি টাকা ক্ষতি সাধন হতে পারে। ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আমেদুল ইসলাম চঞ্চলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আনুমানিক ৪ থেকে সাড়ে ৪ কোটি টাকা লোকসানে ভাটা ব্যাবসায়ীগন।

অপর দিকে বদলগাছী উপজেলায় আমণ চাষ ১৪,৬,৪০হেক্টর জমিতে মাঠে পাকা আমণ ধান অনেক কৃষক ধান কেটে মাঠে রেখেছে খড় তৈরি জন্য, এবং সরিষা আলুর বীজ লাগাতে মাটি তৈরি বিপাকে কৃষকের মুখে হাঁসি নেই, কিন্তু চোখে জল। মিঠাপুর চকের মাঠের কৃষক সামছুল জানান আমি ৫ বিঘা জমির ধান কেটে খড় তৈরির জন্য মাঠে রেখেছি, কিন্তু বৃষ্টির কারনে জমিতে গেলে চোখে পানি আসে, পাহাড় পুর এলাকার কৃষক সোহাগ,ফারুক, জানান আলু লাগানোর জন্য জমি তৈরি করেছি কিন্তু টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পিছিয়ে গেলাম,আবার অনেকেই আগাম সরিষা রোপণ করার সুযোগ হারিয়ে পিছিয়ে পড়েছে বলে জানা যায়।

উক্ত বিষয়ে উপজেলার কৃষি বিদ মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন ১৪৬৪০ হেক্টর জমিতে আমণ চাষ হয়েছে, বৈরী আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টিতে কেমন ক্ষতি হয়েছে তিনি বলেন আংশিক কিছু ক্ষতি আমরা লক্ষ করছি, তবে তথ্য সংগ্রহে উপসহকারীরা কাজ করছেন।

এই মৌসুমে কৃষি প্রণোদনা সরিষা ৪ হাজার কৃষকের হাতে দিব তালিকা হচ্ছে। আবহাওয়ার কারনে সরিষা রোপণ কিছু পিছিয়ে ও যেতে পারে।