
মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিকর্তৃক মালিকবিহীন অবস্থায় ৪৩ হাজার২০০শতটাকা মূল্যমানের বাংলাদশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিএর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২শত ৮৮ টিবোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ৪৩হাজার২০০শতটাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার সাংবাদিকদের জানান।