👁 113 Views

সিরাজগঞ্জের পাঁচটি আসনে বিএনপির বিজয়ে বড় ভূমিকা রেখেছেন  ডিপ্লোমেটিক নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি  সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই  বড় বিজয় পেয়েছে বিএনপি। আর এর পিছনে বড় ভূমিকা রেখেছেন
 সিরাজগঞ্জ ছয়টি আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডিপ্লোমেটিক নেতা হিসেবেখ্যাত মোঃ সাইদুর রহমান বাচ্চু। তিনি নির্বাচনী পরিচালনা কমিটিতে
তার দক্ষ, দূরদর্শিতা ও ডিপ্লোম্যাট্রিক  অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিএনপির প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে সহায়ক হিসেবে কাজ করেছেন। সাইদুর রহমান বাচ্চু ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা এক তুখোড় ছাত্র নেতা হিসেবে আজও তিনি তার মেধা ও দক্ষতা দিয়ে প্রমাণ করে যাচ্ছেন।  স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪ এর জুলাইয়ে ফ্যাসিস্ট হাসিনা পতনের আন্দোলনে তার দক্ষ নেতৃত্বের কারনেই প্রথম সিরাজগঞ্জ থেকেই স্বৈরাচার হাসিনার পতন শুরু হয়।  সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জের  ছয়টি আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে  আবারও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনেই বিএনপির বিজয় সুনিশ্চিত করেছেন। তার রাজনৈতিক  ডিপ্লোমেটিক দক্ষতা  ও দূরদর্শিতার কারনেই সিরাজগঞ্জে বিএনপির বড় বিজয় এসেছেন বলে অনেক নেতাকর্মী ও সচেতন মহল মনে করছেন।
এবিষয়ে সাইদুর রহমান বাচ্চু
বলেন,আল্লাহ সর্বশক্তিমান
তিনি যাকে ইচ্ছা সম্মন দেন। ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মদানের বিনিময়ে আমরা ১৭ বছর পর  নিজের পছন্দের প্রার্থিকে ভোট দিতে পেরেছি।মানুষ তার নেতা নির্বাচন করতে পেরেছে। যার ফলে  জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এই নির্বাচনে বিএনপির নেতাকর্মীসহ সকল শ্রেনীর মানুষ স্বতস্ফূর্তভাবে বিএনপির জন্য কাজ করেছে। তারা নিজেদের পকেটের পয়সা খরচ করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ইকবাল হাসান টুকু ভাইসহ বিএনপির সকল প্রার্থীর জন্য ভোট চেয়েছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর পরামর্শে ও তার দক্ষ দিকনির্দেশনার কারনে নেতাকর্মীরা সবাই একসাথে কাজ করেছেন। যার কারনে আমরা সিরাজগঞ্জে বড় বিজয় পেয়েছি।এজন্য আমরা সিরাজগঞ্জবাসীর কাছে ঋণী।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *