
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনা উপজেলার দুই ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যকালের মেযাদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। স্থানীয় সরকার শাখার আদেশে উপজেলা প্রশাসন দুই ইউনিয়নে প্রশাসক নিয়োগ করে পরিপত্র জারি করেছে।
জানা যায়, ২০২১ সালের ২১ জুন উপকূলীয় উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়ন পরিষদে মো. আতিকুর রহমান (সাগর) ও ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদে কাজী আবুল কালাম নির্বাচিত হন।
এ উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়ন পরিষদের এবং ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগনের কার্যকালের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় স্থানীয় সরকার শাখা গত ১২ নভেম্বর ২০২৬ তারিখের স্মারক নম্বর-৪৬০০০০০০১৭৯৯০০০১১৬১১০২ মোতাবেক উপজেলার ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ জাফর আহম্মেদ ও ২ নম্বর আলীপুর ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইসরাফুল ইসলামকে প্রশাসক নিয়োগের আদেশ দেন।
উল্লেখ্য-গত ২০২৪ সালের ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ সরকার পতনের পর আওয়ামীলীগ সমর্থিত এ উপজেলার চেয়ারম্যারা গা ঢাকা দেন। এতে উপজেলায় স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদে এক ধরনের অচলবস্থা সৃষ্টি হয়। প্রায় সাড়ে তিন বছরের বেশির ভাগ চেয়ারম্যান ফিরে না আসায় দীর্ঘদিন ধরে প্রশাসকরাই দায়িত্ব পালন করে আসছেন। এবার দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ও আলীপুর ইউনিয়নে পরিষদের দায়িত্বের পাশাপাশি সরকারি দায়িত্ব পালন করবেন। তবে ইউনিয়ন পরিষদের দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়বে। তারপরও সরকারি নির্দেশ পালন করতে হবে।
এবিষয়ে বাঁশবাড়িয়া ইউনিয় পরিষদের কয়েকজন সাধারন নাগরিকদের কাছে প্রশাসক সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, প্রশাসক সম্পর্কে তেমন ধারনা নেই। তবে এবিষয়ে গছানী মাধ্যমিক বিদ্যালয়ের নাম প্রকাশ না করা সর্তে একজন শিক্ষক বলেন, ওয়ারিশ সার্টিফিকেট, জম্ম ও মৃত্যু সনদ, প্রত্যায়ন পত্র, বিভিন্ন ভাতা সংক্রন্ত তথ্য ও ট্রেড লাইন্সেসহ বিভিন্ন সেবা পেতে সাধারন মানুষকে ভোগান্তি পোহাতে হবে। তিনি আরও বলেন. যাদের প্রশাসক নিয়োগ করা হয়েছে তারা সরকারি দপ্তরে কর্মরত রয়েছেন। এতে নাগরিক সেবা পেতে বিলম্ব হবে।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ জাফর আহম্মেদ বলেন, সরকারি দপ্তরের পাশাপাশি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করতে হবে। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্য-সদস্যা ও সচিবের সাথে আলোচনা করে ঠিক করে নিবো। কিভাবে পরিষদের কার্যক্রম চলমান রাখলে নাগরিকরা সহজে সুবিধা পেত পারেন।