
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে কনফিডেন্স এ্যাড্রেস পল্লী চিকিৎসক সোসাইটির কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ নভেম্বর) সকালে মাদারীপুর খাগদী ইনসাফ চক্ষু হাসপাতালের দ্বিতীয় তলায় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সোসাইটির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সভাপতি একুশ সদস্য বিশিষ্ট কমিটির প্রত্যেককে আইডি কার্ড পরিয়ে দেন। কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি আবু ইউসুফ খান বাদল; সহ-সভাপতি জসিম উদ্দিন জুয়েল, নুরুল হক মিয়া ও দেলোয়ার হোসেন; মহাসচিব আবুল কাওসার হাওলাদার; যুগ্ম মহাসচিব সিকদার মো: আনোয়ার হোসেন, মেজবা উদ্দিন সিকদার ও সরদার বনি আমিন; সাংগঠনিক সম্পাদক আ: মান্নান তালুকদার; সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম; কোষাধ্যক্ষ নাজমুল হাসান নিসু; দপ্তর সম্পাদক মিলন কুমার দাস; প্রচার সম্পাদক নাজমুল হোসেন; মহিলা সম্পাদিকা শিউলি আক্তার; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লিয়াকত আলী খান; প্রকল্প বিষয়ক সম্পাদক আফজাল হোসেন এবং কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ। এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন বাদল কুমার দাস, জাকির হোসেন সরদার, কাজী নজরুল ইসলাম ও শেখ জহির।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিডিএস মাদারীপুর জেলা শাখার সভাপতি আবু সালেহ মোহাম্মদ ইয়ামিন খান শামীম, সিনিয়র সহ-সভাপতি সোহানুর রহমান শামীম, সহ-সভাপতি এইচ এম আমিনুল ইসলাম ফোরকান, সহ-সভাপতি আব্দুল আউয়াল মিয়া, সমাজসেবা কর্মকর্তা এবং কেন্দ্রীয় নেতা শাহাদাত হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল রিজভী ও মৈত্রী মিডিয়া সেন্টারের দপ্তর সম্পাদক ইমদাদুল হক মিলন বক্তব্য রাখেন। তারা বলেন, কথিত মিডিয়ার সাংবাদিকরা যাতে পল্লী চিকিৎসকদের হয়রানি করতে না পারে, সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
পরিশেষে, সভায় বক্তারা সোসাইটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গ্রাম চিকিৎসকরা যেন সাধারণ মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠতে পারেন, সে বিষয়ে ঐক্যমত পোষণ করেন। পাশাপাশি, সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা সেবা প্রদান এবং তাদের সাথে সদাচরণ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।