
রুহেল উদ্দিন জেলা প্রতিনিধি নওগাঁ।
নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা ষ্টেশন থেকে আকনা রোডের প্বার্শে কাটাডারি নামক স্থানে, বাবলু সরদার পিতা মৃত শুকবর সরদার গ্রাম সাহাগোলা পূর্ব পাড়া। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কর্তন করিতেছে। যার ফলে গ্রামীণ জনপদের রাস্তা গুলি নষ্ট হতে শুরু হয়েছে রাস্তায় মাটি পরিবহনের ট্রাক গুলি চলাচল করার কারণে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটছে।
গত ২৭ ফেব্রুয়ারী রাতে ফসলি জমি কেটে, মাটির উপরি স্থর কেটে পুকুরের পাড় তৈরি করে । রাতের বেলা কাজ করছে দিনে ভিকু বন্ধ রাখছে। নির্বাচন এবং প্রশাসনের তৎপরতার কারনে কয়েক দিন কাজ বন্ধ রাখলেও আজ ১৩/২/২০২৬ শুক্রবার ভোটের পরের দিন হওয়ার স্থানীয় প্রশাসনের চোখ ফাকি আবার ভিকু নিয়ে এসেছে এবং আজ রাতে বাকি পুকুর কাটা সম্পুর্ন করবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে ।

স্থানীয় বাসিন্দারা কেউ বলতে পারছে না ভিকুর মালিক কে।নওগাঁর আত্রাই এ ছুটির দিন কে কাজে লাগিয়ে প্রশাসনের চোখ ফাকি দিয়ে ভূমি প্রতিরোধ আইন কে বৃদ্ধাগুলি দেখাচ্ছে উক্ত ভূমিদস্যু। স্থানীয় পুলিশ প্রশাসনের শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া গ্রামবাসী অভিমত প্রকাশ করেছেন।