
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব হিমাদ্রী শেখর দে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন। ২০ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী মহানবমী পূজায় উপজেলার গদাইপুর ইউনিয়ন, সোলাদানা ইউনিয়ন ও লস্কর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়, শিক্ষক কার্তিক চন্দ্র দাশ, ভূদেব মন্ডল, মনোজিৎ মন্ডল ও তেজেন মন্ডল। পরিদর্শন কালে তিনি পূজার সার্বিক বিষয়ে খোজ খবর নেওয়া সহ সুষ্ঠ, সুন্দর ও উৎসব মূখর পরিবেশে পূজা করার আহবান জানান।