👁 153 Views

নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে মা, মেয়ে নিহত

নাটোর প্রতিনিধি  :   নাটোরে গুরুদাসপুরে বসতবাড়িতে আগুনে পুড়ে মা আতিয়া খাতুন (৩০) ও এক বছর বয়সী মেয়ে রওজা খাতুন নিহত হয়েছে।
সোমবার ভোররাতে গুরুদাসপুরের ঝাউপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন, গুরুদাসপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা, মো. আতাউর রহমান।
আতাউর রহমান বলেন, ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। আমরা গিয়ে দেখি সব পুড়ে গেছে। মা-মেয়ের পোড়া মরদেহ আমরা উদ্ধার করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করেছি।
অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়িঘর পুরে ছাই হয়ে গেছে, পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান, তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *