👁 388 Views

নবাবগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতে সিসিডিবি’র কর্মশালা

এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ অক্টোবর ২০২৬ রোজ মঙ্গলবার উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সমান আওয়াজ প্রকল্প’-এর আওতায় খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলোমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এই কর্মশালার আয়োজন করে।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে মোমবাতি জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী।
‘সমান আওয়াজ’ প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন, সমাজে অনগ্রসর ও প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। তাদের টেকসই উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসনের সাথে লিংকেজ বা যোগাযোগ স্থাপন করতে হবে। এই লক্ষ্যে কমিউনিটি সহযোগীদের সক্ষমতা বৃদ্ধি করা এই কর্মশালার মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, থাকে যে সিসিডিবি বাস্তবায়িত এই কর্মশালাটিতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং কোডি ইনস্টিটিউট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি। কর্মশালায় এলাকার বিভিন্ন পর্যায়ের উন্নয়নকর্মী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।