
মো:আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এর বিজয় নিশ্চিত করার লক্ষে প্রতিদিনের ন্যায় ৫ ফেব্রুয়ারি- ২০২৬ বৃহস্পতিবার দিনাজপুর শহরের বালুবাড়ি বটতলী থেকে শুরু করে জুবিলি স্কুল ,গুঞ্জাবাড়ি সংখালঘু সম্প্রদায় এলাকাসহ আশেপাশের এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন সাবেক ছাত্রনেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার কবির পিয়াল এর নেতৃত্বে ব্যাংকার কাজি আব্দুল হালিম বুলবুল,পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি শফিকুল আলম বাবু, ওবায়দুল হক, মিজানুর রহমান,ইউনুস আলি ,মোস্তাফিজুর রহমান রাসেল প্রমূখ।