👁 228 Views

বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ের কমিটির সভাপতি উপর বহিরাগতদের হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে ইউএনওর নিকট স্মারকলিপি প্রদান

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলের ০৭নং বিজোড়া ইউনিয়নের রঘুপুর উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান চৌধুরীর উপর বহিরাগতদের আকস্মিক হামলা, শারীরিকভাবে লাঞ্চিত ও আহত করার ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং বিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সুলতান চৌধুরী দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ে তাঁর প্রথম উপস্থিতির দিন শিক্ষার্থীদের নিয়মিত অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য মাউথপিস হাতে নিলে হঠাৎ কতিপয় বহিরাগত ব্যক্তি তাঁর উপর আকস্মিকভাবে চড়াও হয় এবং ধাক্কাধাক্কি ও মারধর শুরু করে। এক পর্যায় তিনি শারীরিকভাবে আহত হন। শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রাঙ্গণে সংগঠিত এধরনের অনাকাঙ্খিত ও অপ্রীতিকর ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ও শৃংখলার জন্য গভীরভাবে উদ্বেগজনক উল্লেখ্য করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিবৃন্দ জানান, শিক্ষা প্রতিষ্ঠান কোন ভাবেই বিশৃংখলা, ভয়-ভীতি প্রদর্শন, শারীরিক হেনস্থা কিংবা বহিরাগতদের মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অনাকাঙ্খিত কর্মকাণ্ডের স্থান হতে পারে না। এটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে শান্তিপূর্ণ নিরাপদ ও শিক্ষা বান্ধব রাখা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব, তাছাড়া কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বা একজন সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিকে লাঞ্চিত করা গ্রহণযোগ্য নয়। এমতাবস্থায়, উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সরেজমিনে তদন্ত করে প্রকৃত ঘটনা উৎঘাটন করা এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে প্রচলিত আইন ও বিধি অনুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন বলে আমরা মনে করি। সভাপতিবৃন্দের দাবীসমূহঃ ১) রঘুপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনার বিষয়ে অবিলম্বে সুষ্ঠ, নিরপেক্ষ ও সরেজমিনে তদন্তের ব্যবস্থা করতে হবে। ২) নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান চৌধুরীর উপর আকস্মিক হামলা, ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩) বিদ্যালয় প্রাঙ্গণে বহিতারগতদের অনাকাঙ্খিত প্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিদ্যালয়ের স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। ৪) নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা যাতে কোন ধরনের ভয়ভীতি, বাঁধা, হুমকী বা হয়রানির স্বীকার না হয়ে তাদের দায়িত্ব পালন করতে পারেন তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৫) শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের কার্যকর সহযোগীতা কামনা করছি।
পরিশেষে আমরা দৃঢ়ভাবে আশা করি, মহোদয় বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উৎঘাটন করে ন্যায়সঙ্গত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। স্মারকলিপি প্রদানের সময় বিরল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিবৃন্দের মধ্যে মোহনা-মঙ্গলপুর হাইস্কুল এর সভাপতি মোস্তাক হোসেন চৌধুরী, মুন্সিপাড়া আদর্শ কলেজ এর সভাপতি সাইকেলোজিস্ট মোঃ মোস্তফা কামাল, ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোয়ার আলী চৌধুরী, মাইনুল হাসান মহাবিদ্যালয়ের সভাপতি মামুন হাসান চৌধুরী, ধুকুরঝাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জিয়াউল হুদা, সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রাশিকুল ইসলাম, ফরক্কাবাদ নহরল ইসলাম স্কুল এন্ড কলেজ এর সভাপতি মোঃ আহসান আলী, মোখলেশপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সাদেক আলী, ধুকুরঝাড়ি কলেজ এর সভাপতি মাখদুম হোসেন চৌধুরী, তেঘরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুস সালাম, চকের হাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মোকলেছার রহমান, করলা-মাধববাটী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আল-মামুন, পুলহাট বটতলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, কাশিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কায়ছার আলী, দক্ষিণ মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি যতীন্দ্র নাথ রায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *