
মোঃ ইব্রাহীম বাবু,স্টাফ রিপোটার- আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির প্রচারাভিযানে মহিলাদের ঢল লক্ষ্য করা গেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নাচোল ইউনিয়ন পরিষদের পাশে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের সহধর্মিনী সাবিনা ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের জন্য প্রচারাভিযানে অন্যান্যের মাঝে স্বাগত বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. নূরুল ইসলাম সেন্টু, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, নাচোল পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, ইউপি সদস্য আাতাউর রহমান, আমিনুল ইসলামের বড়ভাই আলহাজ্ব নজরুল ইসলামসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।