👁 231 Views

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফলে লিফলেট বিতরণ

চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি,: আগামী ৫ সেপ্টেম্বর শনিবার গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকা লংমার্চ সফল করতে চৌদ্দগ্রামে লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী।
চৌদ্দগ্রামের মিয়াবাজারে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আমীর এডভোকেট শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন সহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, জনগণের দাবি আদায়ে ৫ সেপ্টেম্বর মিয়াবাজারে কেন্দ্রীয় নেতাদের অভ্যর্থনা এবং চৌদ্দগ্রাম বাজারে বিশাল সমাবেশ হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।