👁 486 Views

পাইকগাছার লতায় বেতাঙ্গী নদী, গয়সা খাল ও পোদা নদীতে নিষেধাজ্ঞা

কৃষ্ণ রায়, পাইকগাছা (খুলনা) খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের বেতাঙ্গী নদী, গয়সা খাল ও পোদা নদীতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জানাযায়, লতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু মুসা সরদার বাদী হয়ে বেতাঙ্গী নদী, গয়সা খাল ও পোদা নদী জনসাধারণে জন্য আজীবন উন্মুক্ত রাখার লক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসককে বিবাদী করে পাইকগাছা সিভিল জজ আদালতে দেওয়ানী মামলা করেন যার নং ৫৯/২৬। এবং ০২/০৪/২৬ তারিখে অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাইলে বিবাদী পক্ষের বিরুদ্ধে ১৫ দিনের কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশ ইস্যু হয়, নোটিশ জারী হয়। বিবাদী পক্ষ আপত্তি না করায় আদালত ১৯/০৮/২৬ তারিখে স্থিতিবস্থার আদেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *