👁 97 Views

প্রায় ৩০০ বছরের ঐতিহ্যে পলাশাবাড়ীর সাবদিন  তালুকদার বাড়ির দুর্গোৎসবের আয়োজন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব পালিত হয়ে আসছে।
বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামের তালুকদার বাড়ি দীর্ঘদিনের এই ঐতিহ্য আজও ধরে রেখেছে তার স্বকীয়তা।
সরেজমিনে ও স্থানীয় সুত্রে জানা যায়,প্রতি বছর বাংলা সনের আশ্বিন মাসে অনুষ্ঠিত এই দুর্গাপূজাকে ঘিরে বাড়িটিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।এবারের আয়োজনকে ঘিরে এসেছে নতুনত্ব। ভিন্ন আঙ্গিকে পূজার আয়োজন করতে চলছে ব্যাপক প্রস্তুতি। এরই অংশ হিসেবে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দিন-রাত নিরলস পরিশ্রম করে মাটি, খড় ও রঙের নিপুণ কারুকাজে প্রতিমাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ চলছে।
প্রতিমা কারিগররা জানান, সময়মতো প্রতিমার কাজ শেষ করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রতিমার প্রতিটি অংশে শৈল্পিকতা ও নান্দনিকতার ছোঁয়া দিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পূজা কমিটির সভাপতি সুমন তালুকদার জানান, সাবদিন তালুকদার বাড়ির দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; এটি এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশ। প্রতিবছর পূজাকে কেন্দ্র করে দূর-দূরান্তের মানুষ এখানে সমবেত হন। নতুন প্রজন্মের কাছেও এই ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পূজা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ তালুকদার রুদ্র বলেন এবারে ভিন্নধর্মী আয়োজন দর্শনার্থী ও ভক্তদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করবে। ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে শান্তি, সম্প্রীতি ও আনন্দের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। বিশেষ করে আমাদের তালুকদার বাড়ীর সবাই সার্বিক সহযোগীতা করছেন।
এই উৎসবকে ঘিরে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন  কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে বাপ্পী তালুকদার, তাপস তালুকদার , ডা. সজীব তালুকদার, ডা. শিমূল তালুকদার, মঙ্গল তালুকদার, পল্লব তালুকদার, বিশাল তালুকদার, পাপ্পু তালুকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *