👁 362 Views

সুন্দরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহ্বায়ক বহিষ্কার

পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুন্দরগঞ্জ উপজেলা শাখার অন্তর্গত ১০ নম্বর শান্তিরাম ইউনিয়নের আহ্বায়ক মোঃ আবু সাঈদ খায়রুল আমিন (সবুজ)-কে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ গোলাম আযম সরকার ও সদস্য সচিব মোঃ মতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোঃ আবু সাঈদ খায়রুল আমিন (সবুজ)-কে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা ব্যক্তিগত যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *