
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা পর্যায়ে নাগরিক সমাজ সংগঠনের সাথে যুব উন্নয়ন অধিদপ্তরের সংলাপ সভা অনুষ্ঠিত করা হয়। বুধবার (১৯ আগস্ট) সকালে বিএম জেট জার্মান ও নেটস্ বাংলাদেশ এর কারিগরি ও আর্থিক সহায়তায় পল্লীশ্রী কোমরপুর,গাইবান্ধা জেলা যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রে সংলাপ সভায় উপস্থিত ছিলেন হুমায়ুন কবির উপ পরিচালক যুব উন্নয়ন অধিপ্তর গাইবান্ধা।মফিজুর রহমান প্রধান ডেপুটি কো অডিনেটর যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র গাইবান্ধা,সামিউল ইসলাম, মশিউর রহমান ও ফরহাদ ইসলাম ইনেসট্কেটর যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র গাইবান্ধা উপস্থিত থেকে যুব উন্নয়ন দপ্তরের বিভিন্ন সেবা তুলে ধরেন। প্রান্তিক যুব নারী পুরুষ কিভাবে সেই সেবা গুলি পেতে পারে তা নাগরিক সমাজ সংগঠকে সর্বাত্বক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। যুব উন্নয়ন দপ্তর যা প্রশিক্ষন দেন সে প্রশিক্ষন গুলো প্রাপ্তিতে একটি সেতু বন্ধন ও পরিকল্পনা তৈরী হয়।
সঞ্চালনায় গাইবান্ধ এর আয়োজনে সংলাপ সভায় টেকনিক্যাল কো অডিনেটর মতিয়া বেগম মুক্তির। আরো উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, এরিয়া কো অডিনেটর সাজেদুল ইসলাম সুজন, ফিল্ড ফ্যাসিলিটেটর দিপ্তি রানী রায় প্রমুখ।