👁 180 Views

ধোবাউড়ায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বনায়ন ও পুনর্বনায়ন কর্মসূচি

প্রতিনিধি,(ধোবাউড়া) ময়মনসিংহ  : ময়মনসিংহের ধোবাউড়ায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং কমিউনিটি ভিত্তিক বনায়ন ও পুনর্বনায়ন বিষয়ে প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ধোবাউড়া উপজেলা চত্বরে SWABOL Project-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ও পুনর্বনায়নে জনগণকে সম্পৃক্ত করার বিষয়ে কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়। এ উপলক্ষে র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাহান অনন্যা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুর রহমান,একাডেমিক সুপারভাইজার নুরুল আমিন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন,আব্দুর রশিদ প্রমূখ। পরে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *