👁 61 Views

ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক বাংলা মদ তৈরির বড়ি অটক।

মো:আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক ৩লক্ষ ৩৬ হাজার ৪শত ৫০টাকা  মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ ও বাংলা মদ তৈরির বড়ি আটক করেছে।

গতকাল  ১৬ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ অচিন্তপুর বিওপি, জলপাইতলী বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৮৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ১৬হাজার৩৫০ পিচ বাংলা মদ তৈরির বড়ি আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ৩ লক্ষ ৩৬ হাজার ৪শত ৫০ টাকা।

২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান পিএসসিসাংবাদিকদের জানান,  ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *