
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বিভিন্ন এলাকায় জুলাই মাসে উদ্ধার হওয়া ১৫ লাখ টাকা মূল্যের ৮০ টি মুঠোফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল নওগাঁ পুলিশ। আজ রোববার সকালে (১৬ আগস্ট) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের এর প্রত্যক্ষ নির্দেশনা এবং তত্ত্বাবধানে ২০২৬ সালের গত জুলাই মাসে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক বিশেষ করে আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখার মাধ্যমে ৮০ টি মিসিং মোবাইল ফোন উদ্ধার এবং প্রকৃত মালিক দেন কিছে আজ সকালে হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্ধশত নারী-পুরুষ বৃদ্ধ এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার হারানো ৮০ টি মোবাইলসমূহ যাচাই বাছাই করে তাঁদের প্রকৃত মালিকের নিকট ফেরত দেন।
এ সময় অনুষ্ঠানে হারানো মোবাইল মালিকের অনেকেই পুনরায় তাদের ফোনটি হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান। হারানো মোবাইলের মালিকগণ জেলা পুলিশের এ রকম জনহিতকর কাজের জন্য পুলিশ সুপার সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এ যুগে মোবাইল মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি মূল্যবান উপকরণ ও জিনিস।
বলা যায় মোবাইল মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে মিসিং হয়ে যাওয়া মোবাইলসমূহ প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে পারায় জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছে। ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা আরো বৃদ্ধি করবে।