👁 437 Views

দুপচাঁচিয়া উপজেলা যুবদল আয়োজিত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা যুবদল আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেগম জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ও তার কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে   আলোচনা করা হয়।

শনিবার বিকেল চারটায় দুপচাঁচিয়া উপজেলা যুবদলের অফিস কক্ষে  ও এলাকার মডেল  মসজিদে ইসলামিক ফাউন্ডেশনে  বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয় ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

 

 

 

 

 

বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ুসহ, দলের নেতাকর্মী, দেশ জাতির শান্তি, সমৃদ্ধিসহ কল্যাণ কামনা করেন মুসল্লিরা। দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলীর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায়

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন। পৌরবিএনপি’র সাবেক সহ-সভাপতি বিএনপি নেতা জাহিদুর রহমান চুম্বক।জেলা ছাত্রদল নেতা আখতারুজ্জামান রাঙ্গা। ছাত্রদল নেতা আবু রায়হান।যুবদল নেতা জাহিদ হাসান রুস্তমসহ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদল নেতা ইব্রাহিম আলী মন্ডল।এ সময়  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা মোনাজাতে অংশ নেন।অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ শফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *