👁 354 Views

পুকুরের গর্ভে বিলিন হতে বসেছে ডোমারের আল আজাদ মডেল মাদ্রাসা 

 রবিউল হক , ডোমার ( নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী চন্দিনা পাড়ায় অবস্থিত সুনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-আজাদ মডেল মাদ্রাসা। বর্তমানে প্রতিষ্ঠানটি পুকুরের গর্ভে বিলিন হতে বসেছে। অপরদিকে রাস্তা প্রশস্ত না থাকায় সামান্য বৃষ্টিতে কাঁদাপানি জমে কোমলমতি শিশুদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
২০২৩ইং সালে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। বর্তমানে সেখানে জেনারেল বিভাগ একাডেমী শাখায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং বালিকা মাদ্রাসা শাখায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত প্রায় ২শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতিষ্ঠানটিতে ১৬ জন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান করা হয়। বর্তমানে রাস্তা প্রশস্থ না থাকায় শিক্ষার্থীদের কাঁদা পানি বেয়ে বাশেঁর সাকো দিয়ে পার হয়ে ক্লাশ করতে হয়, অপরদিকে মাদ্রাসার কোল ঘেঁষে থাকা  পুকুরটি বর্ষার পানিতে ভেঙ্গে গিয়ে মাদ্রাসাটি হুমকির মুখে পড়েছে। শিক্ষার্থীদের চলাচলে প্রায় সময় ঘটছে দূর্ঘটনা। তাই প্রশাসনের কাছে এলাকা বাসীর দাবী বিষয়টি আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে চলাচলের জন্য রাস্তা এবং পুকুর ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে ধর্মীয় শিক্ষার মান উন্নতিকল্পে এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *