
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় প্রেমিক-প্রেমিকা ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বপন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার মাড়েয়া ইউনিয়নের ফুটকিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের ধনিপাড়া গ্রামের উপেন চন্দ্র এর পুত্র।
স্থানীয়রা জানান, মাড়েয়া থেকে পঞ্চগড়গামী একটি মোটরসাইকেল ফুটকিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী স্বপন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এসময় প্রেমিকা সুমি রানী আহত হলে প্রাথমিক চিকি’সা শেষে তার পরিবার নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, বিকেলে দুর্ঘটনায় আহত অবস্থায় স্বপনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রংপুর নিয়ে যাওয়ার পথে ‘সাকোয়া’ নামক স্থানে তার মৃত্যু হয়। স্বজনরা তাকে পুনরায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।
বোদা থানার ওসি সোয়েল রানা দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটর সাইকেল ও অটোগড়ীর সংঘর্ষে স্বপন এর মৃত্যু হয়।
নিহত স্বপন এর খালাতো ভাই জানান, স্বপন ও তার প্রেমিকা সুমি ঘুরতে বের হয়েছিল। পথিমথ্যে দুর্ঘটনায় স্বপন এর মৃত্যু হয়।