👁 89 Views

জিয়ানগর লক্ষ্মীমন্ডপ গ্রামে ইয়াসিন আলীর বাড়িতে অনধিকার প্রবেশ সন্ত্রাসী হামলা দুবৃত্তের মারপিট ।।

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

জিয়ানগর ইউপির লক্ষ্মীমন্ডপ গ্রামে ইয়াসিন আলীর বাড়িতে পুনরায় ৩য় দফা অনধিকার প্রবেশ সন্ত্রাসী হামলা দুবৃত্তের মারপিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দেয়া দাখিলকৃত অভিযোগ পত্রের আলোকে জানা গেছে প্রতিবেশীর ৬ জন দলবদ্ধ হয়ে ইয়াসিন আলীর বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া দীর্ঘদিন বাড়িছাড়া ইয়াসিন আলী নাতিকে হত্যার উদ্দেশ্যেমারপিট করেন।

বিস্তারিত অভিযোগের কপিটি উল্লেখ করা হলো মোঃ ইয়াছিন আলী মৃধা(৫০), পিতা-মৃত করিম মৃধা, সাং-লক্ষিমন্ডব, ইউপি-জিয়ানগর, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া অত্র থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ আরাফাত হোসেন (২০), পিতা-মোঃ কাদের আলী, ২। মোঃ কাদের আলী(৪০), ৩। মোঃ সালাম(৫৪), ৪। মোঃ আব্দুল সাত্তার(৫২), ৫। মোঃ তছির উদ্দীন (৪৫) উভয়ে পিতা-মৃত দশরত ফকির, ৬। মোঃ রবিউল ইসলাম(২২) পিতা-মোঃ আব্দুস সাত্তার সকলের সাং-লক্ষিমন্ডব, ইউনিয়ন-জিয়ানগর, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াগনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উপরোক্ত বিবাদীগন আমার প্রতিবেশী।

বিবাদীগনের সহিত জমিজমা বিষয়াদি নিয়া ঝগড়া ফ্যাসাদ চলিয়া আসিতেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩/০৭/২০২৬ ইং তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় আমি নিজ বাড়ীতে কাজ করার সময় বিবাদীগন আমাকে উল্লেখ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীগন আমার বাড়ীর প্রাচীর টপকে আমার বাড়ীতে আসিয়া আমার প্রতিবন্ধী নাতি মোঃ সোহেল হোসেনকে কিল-ঘুষি ও লাঠি দিয়া এলোপাথারী ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ছিলা-ফোলা জখম করে।

আমি জীবন রক্ষার্থে ঘরের ভিতরে প্রবেশ করিলে বিবাদীগন আমার ঘরের দরজায় লাথি মারিয়া আমাকে ও আমার নাতিকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়।

এই ঘটনার সাক্ষী ১। মোঃ শাহিনুর ইসলাম (৪০), পিতা-মোঃ আশরাফ আলী, ২। মোঃ ইউনুছ আলী (৫০) পিতা-আলহাজ্ব নরুল ইসলাম, ৩। মোঃ সোহেল (৩৫), পিতা-মোঃ আসলাম মৃধা, ৪। মোঃ রাফিউল ইসলাম (১৮), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক সকলের সাং-লক্ষিমন্ডপ, ইউপি-জিয়ানগর, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াসহ উপস্থিত আরো অনেক লোকজন ঘটনা দেখিয়াছে। ঘটনার বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহিত আলোচনা করিয়া থানায় অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।

অত্র লিখিত অভিযোগ থানায় দায়ের করিলে দুপচাঁচিয়া  থানার উপ-সহ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। বিবাদীদের এ বিষয়ে কথাগুলি তিনি এবং সাক্ষীদের মুখ থেকে সেগুলি অবগত হন মর্মে সংবাদ প্রতিক্ষণকে তিনি জানান।উল্লেখ্য যে ইতিপূর্বে ইয়াসিন আলীকে বাড়িছাড়া করা হলে সে বিষয়ে অপর একটি জিডি ও একটি মামলা বিজ্ঞ মাননীয় আদালতে চলমান রয়েছে বলে ইয়াসিন আলী সাংবাদিকদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *