👁 408 Views

ঋণের বোঝা থেকে মুক্ত কৃষক, লক্ষ্য এখন টেকসই উৎপাদন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: বিএনপি সরকার কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্ত করেছে এখন সরকারের মূল লক্ষ্য টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ|

রবিবার (১৯ জুলাই) সকালে বোদা মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ‘কৃষি ঋণ মওকুফ ও সনদপত্র প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন|

প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে কৃষকদের ঋণ মওকুফের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হয়েছে| সারা দেশের ১২ লাখ প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে| এখন সরকারের লক্ষ্য কৃষকদের ভাগ্য উন্নয়ন ও টেকসই উৎপাদন ব্যবস্থা|”

কৃষকদের সুবিধার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দেশে সার ও কীটনাশক সরবরাহ সহজ করা হচ্ছে এবং সারের কোনো ঘাটতি নেই| কেউ কৃত্রিম সংকট ˆতরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে| সেচ সুবিধার জন্য দেশের বিভিন্ন খাল ও নদী খনন করা হচ্ছে, যার সুফল কৃষকরা ইতিমধ্যেই পেতে শুরু করেছে| অতি বৃষ্টি দ্রুত নেমে যাচ্ছে এবং সেচের সুবিধা পাচ্ছে তাছাড়াও জলবায়ু পরিবর্ততের ক্ষতি মোকাবেলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচি চলমান রয়েছে|

ফরহাদ হোসেন আজাদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন| সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে| ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে,  চলতি বছরের মধ্যে নতুন করে আরো ৪১ লাখ পরিবারে পৌঁছাবে| এছাড়া কৃষক কার্ড ও ¯^াস্থ্য কার্ডের মাধ্যমেও বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে|” পঞ্চগড়কে একটি উন্নত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, দেবীগঞ্জে একটি এগ্রো-বেসড প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যা জেলার বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে|

বোদা উপজেলার ৫ হাজার ৮৯২ জন কৃষকের ৮ কোটি ৭৩ লাখ টাকার ঋণ সুদসহ মওকুফ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন| অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম এবং বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ| অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে ঋণ মওকুফের সনদপত্র ও ৫টি করে গাছের চারা বিতরণ করা হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *