👁 289 Views

ধামইরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে তরুন যুবকদের মাঝে ফুটবল বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে তরুন যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই দুপুর সাড়ে ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যুব উন্নয়নের রেজিষ্ট্রেশন প্রাপ্ত বিভিন্ন ক্লাবের সদস্যদের মাঝে দেড় শতাধিক ফুটবল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি)’র অর্থায়নে মাদকমুক্ত সমাজ গড়তে তরুন যুবক ও শিক্ষার্থীদের খেলার মাঠে ফিরিয়ে আনতে ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী। এ সময় উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হাকিম, উপজেলা যুব উন্নয়নর কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলহাজ¦্ মো. হানজালা, জেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম লিটন, যুবদল নেতা রুবেল হোসেন রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *