
ইমরান হোসেন মুন্না পটিয়া প্রতিনিধি || চট্টগ্রাম ১২ আসনের সাংসদ এনামুল হকের নেতৃত্বে পটিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম পিবলুর পক্ষ থেকে পটিয়া আশিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড়ে আনজুর হাটে সিএনজি চালক ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
কর্মসূচিতে এলাকার অসহায়, নিম্নআয়ের ১৫০ পরিবার এবং সিএনজি চালকদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আলফাজ,রাসেল, আব্দুর করিম পুতুল,হুরুল হুদা,নুরুল কবির স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক সহ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অহিদুল আলম পিবলু বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমাদের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।নীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক সহায়তা অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।মানবিক মূল্যবোধকে সামনে রেখে পরিচালিত এ ত্রাণ বিতরণ কর্মসূচি এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।