
নাটোর প্রতিনিধি :; নাটোরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের নেতাকমর্ীরা। নাটোর-রাজশাহী মহাসড়কের দুই জেলার সীমানা এলাকা গাওপাড়া ঢালানে ঝটিকা মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ। একটি সাদা রং এর হাইস গাড়িতে করে ঘটনাস্থলে এসে চার মিনিটের মধ্যে মিছিল ও পথসভা শেষ করে নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজসহ অন্য নেতাকমর্ীরা আবার একই গাড়িতে ফিরে যায়। বিষয়টি সকালে বেশি জানাজানি না হলেও সকাল ১১টার দিকে ফরহাদ বিন আজিজসহ ছাত্রলীগের নেতাকমর্ীরা মিছিল ও পথসভার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করায় খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। মিছিল ও সমাবেশে ১৫ থেকে ২০জন নেতাকমর্ীকে অংশ নিতে দেখা যায়। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে সদরের গাওপাড়া ঢালান এলাকার মাঝিপাড়া গ্রামে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকমর্ীরা নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলাকারীরা বাড়ির ঘরে ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে ফিরে চলে যায়।