
কাবিনের অনুষ্ঠান সাধারণত ঘরোয়া আয়োজনেই হয়ে থাকে। বাড়িতেই রান্না করতে পারেন সাদা সবজি। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
উপকরণ
- তেল: ১ টেবিল চামচ
- পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ
- রসুনবাটা: ১ চা-চামচ
- আদাবাটা: ১ চা-চামচ
- মুরগি: ছোট টুকরা ১ কাপ
- গাজর–পেঁপে–ফুলকপি বা পছন্দমতো সবজি মিলিয়ে: ২ কাপ
- দুধ: ১ কাপ
- কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ
- গোলমরিচগুঁড়া: ১ চা- চামচ
- কাঁচা মরিচ: ৪-৫টি
- চিনি: ১ চা-চামচ
- লবণ: পরিমাণমতো।
প্রণালি
পেঁয়াজ, আদা, রসুন তেলে হালকা ভেজে নিন। মুরগির টুকরাগুলো দিয়ে দিন। সবজি টুকরা দিয়ে ভাজুন। কিছুটা সেদ্ধ হয়ে এলে দুধ ও কর্নফ্লাওয়ার দিয়ে দিন। লবণ, গোলমরিচগুঁড়া, কাঁচা মরিচ ফালি ও চিনি দিয়ে কয়েক মিনিট পর চুলা থেকে নামিয়ে দিন।