👁 401 Views

পাবনায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু : আহত ১

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের কুচয়াামাড়া উত্তরপাড়া গ্রামে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কৈজুরী শ্রীপুর এলাকার সাদেক আলী প্রামাণিকের ছেলে শবদুল প্রামাণিক (৩৫) এবং তাঁর স্ত্রী আশা খাতুন (২৫)। আহত ব্যক্তির নাম আলম মোল্লা (৩০)। তিনি নিহত আশা খাতুনের ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শবদুল প্রামাণিক কিছুদিন আগে স্ত্রীকে নিয়ে কুচিয়ামাড়া উত্তরপাড়া গ্রামে শ্বশুর আবুল হোসেন চৌকিদারের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার বিকেলে তাঁরা বাড়ির পাশের একটি পুকুর সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় পানি তোলার পাম্পের (মোটর) বৈদ্যুতিক তার ছিড়ে  হঠাৎ পুকুরের পানির মধ্যে পড়ে যায়। এতে মুহুর্তের মধ্যে পুরো পুকুরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং পানিতে থাকা স্বামী-স্ত্রী দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রæত মেইন সুইচ বন্ধ করে তাঁদের উদ্ধার করেন। পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে তাঁদের মৃত্যু হয়। এদিকে বোন ও দুলাভাইকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন আশা খাতুনের ভাই আলম মোল্লা। তাঁকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, “খবর পাওয়ার পরপ পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এটি একটি দুর্ঘটনা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *