👁 111 Views

নেত্রকোণায় সন্দেহজনক ঘোরাঘুরির সময় এক রোহিঙ্গা নাগরিক আটক

 এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ নেত্রকোণা জেলা শহরের ছোট বাজার এলাকা থেকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির সময় এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
সোমবার (০৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানার এস আই  আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম জেলা শহরের ছোট বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় মোঃ কারিমকে(৩০) আটক করে। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।
আটক মোঃ কারিম কক্সবাজারের ওয়াইকাম এলাকার ফালনখালী গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে তিনি নেত্রকোণা মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৬ জুন তিনি চট্টগ্রাম থেকে “সোনাতরী পরিবহন” নামের একটি বাসে করে নেত্রকোণায় আসেন।
এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার এর যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির পরিচয় ও অবস্থান সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। কি উদ্দেশ্যে এখানে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *