👁 329 Views

ময়মনসিংহে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু

আতিকুল ইসলাম ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ সদর উপজেলার আলালপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন , জেলার ফুলপুর উপজেলার ডেফুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৪০) ও তার শিশু সন্তান রুহান (৪)। নিহতরা সিএনজির যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি সিএনজি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন।

কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *